গত নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপের ঘটনায় চটেছেন জো বাইডেন। ওই ঘটনার পরিণাম ভয়াবহ হবে বলে তিনি পুতিনকে হুমকি দিয়েছেন।
বুধবার (১৭ মার্চ) এবিসি নিউজে বাইডেনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
বাইডেন বলেন, তাকে (পুতিনকে) মূল্য দিতে হবে। কবে নাগাদ ওই পরিণতি দেখা যাবে এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, অল্প সময়ের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে।
সেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। যদিও ট্রাম্প এবং রাশিয়া উভয়ই বার বার এই অভিযোগ অস্বীকার করেছে।
বার্তাবাজার/এসজে