রিজভী করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১৭ মার্চ) ঢাকার পপুলার হাসপাতালে করোনা পরীক্ষা করতে নমুনা দিলে সন্ধ্যায় জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিজভী নিজেই।

তিনি জানান, গত তিন-চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এর মধ্যে বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা টেস্টের জন্য স্যাম্পল দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, এখনও তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে তার অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর