বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টাঙ্গাইলে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে বাসাইল-সখীপুর উপজেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিন শতাধিক রানার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেয়।

হাফ ম্যারাথন (২১ কিলোমিটার) সখীপুরের তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে ইন্দারজানি-চাটানপাড়া, ইন্দারজানি-গড়বাড়ি,তৈলধারা-মহানন্দনপুর মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। মিনি ম্যারাথন (১০ কিলোমিটার) তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মারিয়া ইসলাম বার্তা বাজারকে বলেন, সুস্থ দেহ থাকলে মনও ভাল থাকে। আর সুস্থদেহের জন্য দৌঁড়ানো প্রয়োজন। লেখা পড়ার পাশাপাশি সময় বের করে দৌঁড়ে অংশ নিয়ে থাকি। জীবনের শেষ দিন পর্যন্ত দৌড়ের মাধ্যমে সুস্থ থাকতে চাই।

আলিফ খান বার্তা বাজারকে বলেন, ২০১৭ সাল থেকে আমি ম্যারাথনে অংশ নিচ্ছি। এর আগে ঢাকা ম্যারাথন, শাহিন কলেজ হাফ, বঙ্গবন্ধু ম্যারাথন ও ঢাকা নেক্সট ম্যারাথনে অংশ নিয়েছি।

এ ব্যাপারে ডেসকো বোর্ডের ডিরেক্টর ও ম্যারাথনের আয়োজক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বার্তা বাজারকে বলেন, বাসাইল-সখীপুর থেকে মাদক, বাল্য বিয়ে ও সন্ত্রাস দূর করতে কিছু যুবকদের দৌঁড়ের সাথে সম্পৃক্ত করেছি। তাদের সাথে নিয়ে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও করা হবে।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর