পায়ের গোড়ালিতে ব্যাথা অনুভূত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা নিতে যান চীনের জেইঝাং প্রদেশের পঁচিশ বয়সী এক তরুণী। চেক-আপ করার পর তার চোখ ছানাবড়া হয়ে যায়। জানতে পারেন তিনি কখনই নারী ছিলেন না। বরং তার অবস্থান ছেলেদের কাতারে।
দেশটির সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, স্বাভাবিকভাবেই পায়ের এক্স-রে করা হয়য় তার। তারপর ডাক্তাররা চমকে ওঠেন। দেখেন বয়ঃসন্ধির পর থেকে ওই তরুণীর হাড় এতটুকুও পরিবর্তিত হয়নি। যা একটি অস্বাভাবিক ঘটনা। সেই সূত্রেই আরও বেশ কিছু টেস্ট করে যা দেখা হয়, তাতেই সামনে আসে চরম সত্যটি।
ডিএনএ টেস্ট করার পরে ওই তরুণীর ক্যারিওটাইপ হল 46 XY। এই রকম জিনের গঠন একমাত্র সেই সব পুরুষদেরই থাকে যাদের গোপনাঙ্গ পুরুষের মতো হয় না, আবার নারীর মতোও হয় না। যেমন, এই তরুণীর শরীরে পুরুষ-অঙ্গ, অ্যাডামস অ্যাপল নেই। তেমনই নেই ইউটেরাস বা ওভারিও! শুধু গোপনাঙ্গটির সঙ্গে নারী-অঙ্গের কিছু সাদৃশ্য আছে, এটুকু বলা যায়!
তবে প্রদেশটির ওই হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ হু শাওহোয়া জানান, চীনের স্কুলগুলোয় যে ছোট থেকে যৌন শিক্ষা দেওয়া হয় না এবং তার পরিণামে অনেকের জীবন বিপর্যয়ের দোরগোড়ায় এসে দাঁড়ায়। সূত্র : নিউজ১৮।
বার্তাবাজার/এসজে