প্রথমে দাদাকে এরপর বাবাকে সর্বশেষ আবুল কালামকে। এভাবে একে একে ৩ প্রজন্মকে খেলো সুন্দরবনের বাঘ। জানা গেছে, গত কয়েক দিন পূর্বে বাঘের আক্রমনে নিহত কালামসহ কয়েকজন বাওয়ালী শ্যামনগরের বুড়িগোয়ালিনী ষ্ট্রেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনের গভীর অরোণ্য গোলপাতা আহরণের জন্য যায়।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে সুন্দরবনের গভীর অরণ্যে কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরণের সময় আবুল কালাম (৪৬) নামে বাওয়ালীকে বাঘে ধরে নিয়ে যায়। পরবর্তীতে আবুল কালামের সাথে থাকা অন্য বাওয়ালীরা সংঘবন্ধভাবে বাঘের মুখ থেকে মৃত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে নিয়ে আসে।
নিহত আবুল কালাম শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে। বুধবার (১৭ মার্চ) আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবুল কালামের দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, আবুল কালামের বাবাকেও বাঘে ধরে নিয়ে যায়। বাবার আগে তার দাদাকেও ধরে নিয়ে গিয়েছিলো বাঘ। সর্বশেষ গত ১৬ মার্চ আবুল কালামকে ধরে নিয়ে যায়।
উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে লোকালয়ে বাঘ দেখতে পায় স্থানীয়রা। তখন থেকে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এরই মধ্যে ১৬ মার্চ আবুল কালামকে বাঘে ধরে নিয়ে যাওয়ায় আতঙ্ক আরও বেশি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/হৃ.আর