রাজশাহীতে বিমান বিধ্বস্তকে কেন্দ্র করে বসেছে মেলা!

রাজশাহীর তানোরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি চেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিমানটি উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের একটি আলুখেতে পরে যায়।

ওই ঘটনায় বিমানের আরোহীদের কারও তেমন ক্ষতি হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই পড়ে আছে বিমানটি।

বিমানটিকে কাছ থেকে দেখতে ভিড় জমিইয়েছে স্থানীয় উৎসুক জনতা। আর সেই জনসমাগমকে কাজে লাগিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। কয়েকজন খাবারের পসড়া বসিয়ে বেশ ব্যবসাও করছেন। সেখানে চোখে পড়ার মত বেচাকেনাও হচ্ছে।

ঘটনাটি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এক ব্যক্তি। ‘বিমান পড়া মেলা’ শিরোনাম দিয়ে তিনি লিখেছেন, ‘এইডা হলো বাংলাদেশের জনগণ। কারো চৈত্র মাস কারো সর্বনাশ।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর