সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি রিক্সা ও ভ্যান চালক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় তারাকান্দি রিক্সা ও ভ্যান চালক সমিতির উদ্যোগে কেক কেটে ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ জলিল রতন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, হাবিল উদ্দিন, আব্দুল হামিদ, সাইফুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব জয়নাল আবেদিন, ব্যবসায়ী আলহাজ রজব আলী, তারাকান্দি রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাইমুর রহমান রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী প্রমূখ।

মিলাদ মাহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর