নবীনগরে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার-১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দিনে দুপুরে নবীনগর থানা গেইট সম্মুখ স্থানে মোখলেছুর রহমান (৬০) নামে এক চাল ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ী মোখলেছুর রহমানকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
বুধবার (১৭ মার্চ) বিকেলে পৌরসদর নবীনগর থানা গেইট সম্মুখ ও পৌরসভা কার্যালয় সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ ঘাতক কামাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পৌরসভার নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের পরিবারের সাথে পার্শ্ববর্তী বাড়ির নবীনগর বাজারের চাল ব্যবসায়ী মোখলেছুর রহমানের পরিবারের দীর্ঘদিন যাবৎ জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকালে চাল ব্যবসায়ী মোখলেছুর রহমান আসরের নামাজের জন্য দোকান থেকে মসজিদে যাওয়ার সময় উৎ পেতে থাকা হাবিবুর রহমানের ছেলে কামাল মিয়া নবীনগর থানা গেইট সম্মুখ পৌরসভা কার্যালয়ের সামনে প্রকাশ্যে মোখলেছুর রহমানকে এলোপাতারি পশু কাটার ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোখলেছুর রহমানকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, দুর্বৃত্ত কামালকে গ্রেফতার করা হয়েছে। আসামীর যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।
মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/হৃ.আর