কারাগারে কম্বল দিয়ে বঙ্গবন্ধুর ছবি আঁকলেন বন্দিরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা কম্বল দিয়ে ২২০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সম্মান দেখিয়েছেন।
কারাগারের জেলার মাহবুবুল ইসলামের তত্ত্বাবধানে বুধবার (১৭ মার্চ) কারা অধিদপ্তরসহ কারাবন্দিরা এই বিরল সম্মান প্রদর্শন করেন।
জানা যায়, দুই দিন অক্লান্ত পরিশ্রমের পর ১০০ জন কারাবন্দি ৭১৪টি কম্বল দিয়ে ২২০ ফিট দৈর্ঘ্য এবং ৩৫ হাজার ২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সম্মান প্রদর্শন করে।
কারাগারের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
বার্তাবাজার/এসজে