মামুনুল হককে নিয়ে কটুক্তি, ছাত্রদল নেতাকে গণধোলাই

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে কটুক্তি করে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার সুনামগঞ্জের শাল্লায় ঝুমন দাস আপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে।

জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ঝুমন দাস আপনকে এলাকার লোকজন শাল্লার শাসকাই বাজার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গুপেন্দ্র দাসের ছেলে ও স্থানীয় ছাত্রদলের নেতা।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ই মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলনে আল্লামা মামুনুল হকের আগমন মুহূর্তে ঝুমন দাশ আপন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মামুনুল হকের ছবি এডিটিংয়ের মাধ্যমে বিকৃত করে কটূক্তিমূলক পোস্ট করে। মুসলিম সম্প্রদায়ের লোকদের পাশাপাশি ফেসবুকে ওই পোস্টের প্রতিবাদ জানান স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। তারা ঝুমন দাস আপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এরআগেও ফেসবুকে ধর্মীয় বিষয়ে উস্কানিমূলক লেখালেখির অভিযোগ রয়েছে ঝুমন দাস আপনের বিরুদ্ধে।

এ বিষয়ে শাল্লান থানার ওসি নাজমুল হক জানান, আটককৃত ঝুমন দাস আপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর