নারী সেজে মাদক পাচারের সময় দুই যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোরকা পড়ে নারী সেজে মাদক পাচারের সময় ইমরান মিয়া (২৫) ও মোঃ সবুজ (২০) মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করেছে হাইওয়ে থানার পুলিশ। বুধবার (১৭ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান মিয়া নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়ার জুয়েল মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই এলাকার শরীফ মিয়ার ছেলে।

এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ সাখাওয়াত হোসেন বার্তা বাজারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোডের ইকোনো বাস কাউন্টারের সামনে বোরকা পরা এক নারী ও এক যুবককে আটক করা হয়। পরে তাদেরকে তল্লাশী করে বোরকা পরা ইমরানের কাছ থেকে ৪৩ বোতল ও সবুজের ব্যাগ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, বোরকা পড়া ইমরানের পায়ে আলতা, মেয়েদের জুতা ছিলো। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর