কুড়িগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার কাউয়ার চর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে। সে স্থানীয় কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়র পঞ্চম শ্রেণীর ছাত্র।

পরিবার ও স্থানীয় সুত্র জানা গেছে, হৃদয় হোসেন বাড়ির পাশে পুকুরের পাশে খেলতে ছিল হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে লোকজন উদ্ধার করে দ্রুত রৌমারী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে রৌমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন বার্তা বাজারকে বলেন, শিশুটিকে বিষধর সাপে কেটেছিল এবং হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়েছে।

রৌমারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনতাছির বিল্লাহ বিষধর সাপের কামরে শিশুর মৃত্যুর বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।

সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর