বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করছে চট্টগ্রাম সেনানিবাস।

বুধবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রাম সেনানিবাসের নিসর্গ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেলারেল সাইফুল আবেদীন প্রধান অতিথি হিসেবে র‌্যালীতে অংশ নেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশ গঠনে রাজনৈতিক অবদান ও মহান মুক্তিযুদ্ধের ভূমিকা এবং বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরেন এবং জন্ম শতবার্ষিকীর প্রতিক হিসেবে একশ ১টি বেলুন উড়িয়ে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন। এ সময় সেনানিবাসের সকল অফিসার, জেসিও এবং বিভিন্ন পদস্থ সৈনিকরা অনুষ্টানে অংশ নেন।

একই সময়ে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন পার্বত্য চট্টগ্রামের গুইমারা, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি রিজিয়নেও অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম অঞ্চলের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতার উপর আলোচনা, রচনা প্রতিযোগীতা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর