জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু
জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকালে শুরু হয় আনুষ্ঠানিকতা।
এতে উপস্থিত আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিমানবাহিনীর তৈরি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে চীন ও কানাডার রাষ্ট্রপতির ভিডিও বার্তা প্রকাশ করা হয়।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এতে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সংস্কৃতিবিষয়ক উপকমিটির সভাপতি আসাদুজ্জামান নূর।
বার্তাবাজার/এসজে