নাসিরকে খোঁচা দিয়ে সুবাহ’র ফেসবুকে স্ট্যাটাস!

গত ভালোবাসা দিবসে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। কনে বিমানের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি। তাদের বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ তাম্মির আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হইচই চলার পর বিষয়টি ক্রমশই স্থিমিত হয়ে যায়। এবার সেই আগুয়নে ঘি ঢেলে দিলেন নাসিরের বহুল আলোচিত সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ। পেশায় মডেল এই তরুণী ফেসবুক লাইভে এসে নাসিরের সাথে তার নানা অন্তরঙ্গ মুহুর্তের কথাও প্রকাশ করে দিতেন।

এক পর্যায়ে আদালত পর্যন্ত গড়ায় নাসির-তামিমা ইস্যু। আর হেকারদের দখলে চলে যায় সুবাহর ফেসবুক আইডি। আইডি উদ্ধারের পর অনেকটাই চুপ হয়ে যান সুবাহ। বন্ধ করে দেন নাসির-তামিমাকে নিয়ে কথা বলা।

এবার নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন হুমায়রা সুবাহ। গত সোমবার (১৫ মার্চ) নিজের ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন তিনি। লিখেছেন, ‘রিভেঞ্জ অফ ন্যাচার বলে একটা কথা আছে! যে যাই করুক না কেন সে তার ফল সময় মতো পেয়ে যাবে!’

নেটিজেনদের একাংশ একমত পোষণ করেছেন সুবাহ এ স্ট্যাটাসের সঙ্গে। তাদের অনেকেই মনে করছেন, স্ট্যাটাসটি নাসিরকে ইঙ্গিত করেই দিয়েছেন সুবাহ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর