৮৫ বছরের বৃদ্ধকে পৈশাচিক নির্যাতন, ভিডিও ভাইরাল

ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ হাজারীগঞ্জ ইউনিয়নের আঃ হামিদ নামের ৮৫ বছরের এক বৃদ্ধকে মাছ ধরাকে কেন্দ্র করে পৈশাচিক নির্যাতন করেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র। আহত বৃদ্ধ চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় হাজারীগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বৃদ্ধ আঃ হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বৃদ্ধের পরিবার সুত্রে জানাগেছে।

নির্যাতনের পরপরই মুহুর্তের মধ্যেই পৈশাচিক নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তোলপার শুরু হয়। ভিডিওতে দেখা যায় ওই বৃদ্ধকে একদল সন্ত্রাসী মিলে লাঠি-সোটা নিয়ে দফায় দফায় মারধর করে।

নির্যাতনকারী হলেন- হাসান মহরী, মালেক, শাহীন, বশির, আজাদ, মোমিন, শফিউল্যাহ ও আমিন। অভিযোগ রয়েছে, এই চক্রটি ইতোপূর্বেও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল।

বৃদ্ধর অভিযোগ সূত্রে জানা যায়, উপর্যুক্ত হামলাকারী মালেকের নিকট হতে বৃদ্ধর ছেলে পুকুরসহ জমি ক্রয় করে। সেই পুকুরে আজ মাছ ধরতে গেলে মালেক তার স্থানীয় সন্ত্রাসী দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এর আগেও তার ছেলেকে সন্ত্রাসী হাসান মহরী বেদম মারধর করে।

এদিকে, অভিযুক্তকারীরা অজ্ঞাত স্থানে থাকায় এবং তাদের মুঠোফোন বন্ধা থাকায় এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, ইতিমধ্যে আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর