বঙ্গবন্ধুর জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপহার পেলো ময়মনসিংহের দুটি মাদ্রাসার ৪৫০ জন শিশু শিক্ষার্থীকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সহযোগিতায় পোশাক ও খাদ্য বিতরণের আয়োজন করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ময়মনসিংহের চরখরিচায় দুটি মাদ্রাসায় ১৫০ ছাত্র এবং ৩’শ জন ছাত্রীর মধ্যে এসব পোশাক সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়।

দুটি মাদ্রাসায় ১৫০ ছাত্র এবং ৩’শ জন ছাত্রী।

পোশাক সামগ্রী ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে মারকাযুস সুন্নাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা মোস্তফা হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য আপেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস, শওকত জাহান মুকুল প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর