ভালুকায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালি নামক স্থানে রাস্তা পারাপারের সময় রাসেল স্পিনিং মিলের একটি ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার দারি রামপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার(৩০) ও তার দুই বছরের শিশু কন্যা মরিয়মকে নিয়ে রাস্তা পারাপারের সময় স্থানীয় রাসেল মিলের একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রথমে মা ও পরে শিশু কন্যার মৃত্যু হয়।

ভালুকা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বার্তা বাজারকে জানান এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলে ও চালক পলাতক রয়েছে।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর