জামালপুরে দেওয়ানগঞ্জ গামী তিস্তা আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে হাসি বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত হাসি বেগম শহরের পাথালিয়া এলাকার সিএনজি চালক ওমর আলীর স্ত্রী। তাদের ৩ ছেলে ও ২ মেয়ে সন্তান আছে।
বুধবার (১৭মার্চ) দুপুরে শহরের কম্পপুর কোর্ট স্টেশন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, দুপুরে জামালপুর কোর্ট স্টেশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়, এ সময় সে রেল লাইনে বসেছিল। দুর্ঘটনায় নিহতের দেহ বিছিন্ন হয়ে গেছে।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি