চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১৮৩, মোট মৃত্যু ৩৮৩

চট্টগ্রামে এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৬ হাজার ৮৬৯ জন। তবে নতুন করে নগরীতে ২ হাজার ১৬৪ টি পরীক্ষায় ১৫৯ ও বিভিন্ন উপজেলায় ২৪ জনসহ মোট ১৮৩ জনের দেহে করোনা সনাক্ত করা হয়েছে। এই পর্যন্ত সর্বশেষ করোনায় মৃতের সংখ্যা ঠেকেছে ৩৮৩ জন।

বুধবার (১৭ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চমেক হাসপাতালে ৬৭৮ টি পরীক্ষায় ৬৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৯ টি পরীক্ষায় ৪ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৭৪ টি পরীক্ষায় ২৩ জন, শেভরণ হাসপাতালে ৪৫১ টি পরীক্ষায় ২৪ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ টি পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪ টি পরীক্ষায় ১৯ জন, ফৌজদারহাট (বিআইটিআইডিতে) ৭৮৭ টি পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ টি পরীক্ষায় ৯ জনসহ মোট ১৫৯ জনের দেহে করোনাভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে।

তবে, এই দিনে কক্সবাজার হাসপাতালের ল্যাবে কোন পরীক্ষা হয়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর