কোমলমতি শিশুদের জাতির পিতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় কোমলমতি শিশুদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে। যাতে তারা আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে পারে।

বুধবার (১৭ মার্চ) শিল্প মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শিশু অধিকার রক্ষায় বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এ সময় শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় আছে বলেই দেশ শিল্পে সমৃদ্ধ হয়েছে এবং এই উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারছে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়া, যুগ্মসচিব ড. নাছিম আহমেদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।

এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দফতর এবং সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর