ফরিদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ফরিদপুরের সদর উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ তুহিন শেখ (২৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

বুধবার (১৭ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জ্ঞানদিয়া এলাকা হতে দুই হাজার পিস ইয়াবাসহ তুহিন শেখ নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬৫ হাজার টাকা। আটককৃত ওই যুবকের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর