বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার স্বাধীকার আন্দোলনের মহা নায়ক, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ দ্বারা শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে এই পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

পুস্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের কাছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা জানান, আমরা ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ আমাদের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সংগ্রামী সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের দিকনির্দেশনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছি।

পুস্পার্ঘ্য অর্পণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, আবুল হোসেন ও আব্দুর রউফ আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলি মাহবুব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন আলম, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুতফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ সজিব, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোজাম্মেল হোসেন ও বাপ্পি সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল ইউনিট, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর