সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধাদের পা ধুয়ে দিয়ে সম্মান জানালেন যুবলীগ সভাপতি

জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিজ হাতে পা ধুয়ে দিয়ে সম্মান জানালেন পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

বুধবার সকালে পিংনা ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে দিবস টি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করার আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, প্রবিণ রাজনৈতিক ব্যাক্তি মিনহাজ উদ্দিন কে গামলায় পানি নিয়ে নিজ হাতে পা ধুয়ে দেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধারা আবেগে কেঁদে ফেলেন।

এ বিষয়ে পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখিনি। আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির বীর সন্তানদের নিজ হাতে পা ধুয়ে দিয়ে নিজেকে ধন্য মনে করছি।

এ বিষয়ে বীর প্রতীক আব্দুল হাকিম বলেন, আজকে তাদের সম্মানে আমরা সত্যিই মুগ্ধ। সিদ্দিক নিজ হাতে মুক্তিযোদ্ধাদের পা ধুয়ে ও মুছে দিয়েছে।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর