ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ফের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ব্রাজিলে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ার পেছনে করোনার অতিসংক্রামক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২ হাজার ৭৯৮ জন। গত একদিনে করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৪ হাজার ১২৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৪২ হাজার ১০৭ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার ৬০১ জন।
উল্লেখ্য, সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১২ লাখ ৭৮ হাজারের বেশি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ লাখ ৮২ হাজার ২৫৬ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ৯ কোটি ৭৮ লাখ ৮ হাজারের বেশি মানুষ।
বার্তাবাজার/নব