ঘোড়াঘাটে জাতির জনককে শ্রদ্ধাভরে স্বরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাধীন বাংলাদেশের রুপকার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রদ্ধাভরে স্বরণ করেছে উপজেলা ও থানা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান।

আজ বুধবার (১৭ মার্চ) দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। এরপর পর্যায়ক্রমে থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দফতর এবং আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফুলের তোড়া অর্পণ করে।

ফুলের তোড়া অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন প্রমুখ। পরে শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতায় উত্তীর্ণ শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এছাড়াও ঘোড়াঘাট সরকারী কলেজের উদ্দ্যেগে আনন্দ র‌্যালী ও উপজেলা চত্বরে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লোটাস আহম্মেদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর