ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হয়েছে।

বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে উপজেলা পরিষদের মাঠে উপস্থিত হয়।

কুমিল্লাস্থ আখাউড়া ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে উপজেলার মাঠে সকাল ছয়টায় ম্যারাথন উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ।

এতে দু’টি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেয়। দেশের বিভিন্ন জেলা থেকে ২০ বছর বয়সী থেকে শুরু করে ৬১ বছর বয়সীরাও অংশ নেন এ হাফ ম্যারাথনে। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করছিল।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর