লালমনিরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে লালমনিরহাটে।

বুধবার (১৭ মার্চ) বেলা ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর। এসময় বক্তব্য রাখেন- লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান প্রমূখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আশরাফ হোসেন বাদল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক,লালমনিরহাট কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক প্রমূখ।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর