চরফ্যাসনে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর জীবনী বাংলা রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চরফ্যাসন বজ্রগোপাল টাউন হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন আখন, চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ কয়ছর আহমেদ দুলাল, চরফ্যাসন পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ মোরশেদ ও চরফ্যাসন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

আরিফ হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর