বর্ণাঢ্য আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তাগন, আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পৌর উদ্যোনের মুক্ত মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধো একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন-টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মুক্তিযুদ্ধ সংসদের সাবেক জেলা কমান্ডার জহুরুল হক ডিপটি প্রমুখ।
পরে কেক কেটে ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়। এর আগে বেলুন উড়ানো, র্যালি অনুষ্ঠিত হয়।
হাসান সিকদার/বার্তাবাজার/পি