ইসলামপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
জামালপুরের ইসলামপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্প মাল্য অর্পণ, আনন্দ র্যালী ও কেক কাটা হয়।
অপর দিকে উপজেলা প্রশসানের আয়োজনে,উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান, সহকারী পুলিশ সুপার(ইসলামপুর সার্কেল) সুমন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম ডাঃ আবু তাহেরসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি