লামায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

বিনম্র শ্রদ্ধা আর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে আজ। সারাদেশের মতো বান্দরবানের লামা উপজেলায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, কোরআন খানি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ’২১) সকাল ৭টায় লামা উপজেলা পরিষদ, প্রশাসন, বাংলাদেশ আ.লীগ লামা উপজেলা ও পৌর শাখা, লামা থানা, ফায়ার সার্ভিস, মহিলা আ.লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মটর চালক লীগ, কলেজ ও মাদ্রাসা ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি অফিস, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিও সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশিদের সভাপতিত্বে লামা টাউনহলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহ্ফুজা জেরিন, জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইসিং মার্মা, সেক্রেটারি ও পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক বাবু প্রদীপ কান্তিদাশ, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ওসি তদন্ত মো. আলমগীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের সকল পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।

এদিকে আলোচনা সভার পরে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস’২১ উপলক্ষে ৩০ পাউন্ড ওজনের কেক কাটেন লামা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর