কুড়িগ্রামে বিদ্যুস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক সেচ পা‌ম্পের সং‌যোগ তা‌রে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকা‌লে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে এ ঘটনা ঘ‌টে।

ফুলবাড়ী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

নিহতরা দুই শিশু বালাতারী গ্রামের মমিনুল হকের ছেলে আল আমিন (১২) ও আজিজুল হকের ছেলে আলীমুল(৭)। তারা সম্প‌র্কে আপন চাচা‌তো ভাই ব‌লে জানা গে‌ছে।

স্থানীয়রা জানায়, বা‌ড়ির পা‌শের জ‌মি‌তে সেচ দেওয়ার বৈদ্যুতিক পা‌ম্পের সং‌যোগ তার মা‌টির কাছাকা‌ছি ঝু‌লে ছিল। বুধবার সকালে আল আ‌মিন ও আলীমুল ওই তা‌রের পাশ দি‌য়ে যাওয়ার সময় তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ্যুতা‌য়িত হ‌য়ে প‌রে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তা‌দের মৃত ঘোষনা করেন।

ও‌সি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় এক‌টি অপমৃত্যুর মামলার প্রস্তু‌তি চল‌ছে।

সুজন মোহন্ত/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর