বগুড়ায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জে তোফা মিয়া(৪৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তোফা মিয়া (৪৫) মোকামতলার হরিপুর গ্রামের মৃত লাল মিয়া প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ তোফা মিয়ার লাশ বুধবার সকাল ৮ টার দিকে পার্শ্ববর্তী চানপুর গ্রামের কলার বাগানে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, নিহতের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন বা খুনের কোন আলামত পাওয়া না যাওয়ায় অপমৃত্যুর মামলা দিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি খুন নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়না তদন্তের পর জানা যাবে। পরিবারের পক্ষ থেকেও কারো বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়নি।
খালিদ হাসান/বার্তা বাজার/শাহরিয়া