জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

জয়পুরহাটে নানা রকমের আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।

বুধবার (১৭ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

দিবস টি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন, জেলা প্রশাসক, আওয়ামী লীগ, জেলা পুলিশ বিভাগ, বিচার বিভাগ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর ও পৌর আওয়ামী লীগ, জেলা আধুনিক হাসপাতাল, প্রাণী সম্পদ বিভাগ, জয়পুরহাট প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।

এদিকে দিবসটি নিয়ে জেলা ও বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

দিবস টিকে ঘিরে সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি, জেলা গ্রন্থাগার ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি অংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল ৫টায় আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় শিশু কিশোরদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা আছে।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর