নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস ২০২১ পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস ২০২১ পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন।

আয়োজনের অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

দিবসের শুভ উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসে বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পুষ্পার্ঘ্য অর্পণের শেষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটার হয়।

এসময়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন,নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী, সাধারণ শিক্ষার্থী ও পথশিশুরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পথশিশুদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে চলচিত্র প্রদর্শনী ও দুপুুরের খাওয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও অনুষ্ঠান এবং বেলা ৩টা থেকে পথশিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নোবিপ্রবি প্রশাসন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর