দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হলো না ডু প্লেসিসের

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হলো না দেশটির তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের। তার পরিবর্তে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেনকে।

গত মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন প্লেসিস। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন বলে জানান তিনি। এরপরেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি তিনি।

২০২১-২২ মৌসুমের জন্য চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেই তালিকায় ১৫ জনের নাম অপরিবর্তিত ছিল। প্লেসিসের জায়গায় এসেছেন ক্লাসেন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা: টেম্বা বাভুমা, রেজা হেন্ডরিকস, হেইনরিখ ক্লাসেন, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেন্ডরিকস, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, এনরিক নরকিয়া, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, আন্দিল ফেলুকায়ো এবং রসি ফন ডার ডুসেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর