সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে পিংনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এসময় পিংনা বাজার মোড়স্থ যুবলীগের কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে কেট কাটা ও কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন করা হয়।

পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেলিম আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর প্রতিক আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, প্রবিণ রাজনৈতিক ব্যাক্তি মিনহাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল, প্রচার সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর