ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সুর্য্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে সাতটায় শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন সহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করেন।
এছাড়াও শিশু সমাবেশ, কেক কাটা, বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদশনী, রক্তদান কর্মসুচি, বঙ্গন্ধুর ভাষন, তথ্যচিত্র ও চলচিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে জেলা জুড়ে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি