বঙ্গবন্ধুর জন্মদিনে ক্রিকেটারদের শ্রদ্ধা

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন। বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবি কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় তামিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

তামিম আরও বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সকল ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’

এর আগে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।’

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর