মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা কালেক্ট্ররেট ভবণ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ,জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও পবিত্র গ্রন্থ কোরআন খতম, দোয়া আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে জেলাজুড়ে দিবসটি পালিত হয়।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর