ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন
দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ভালুকায় পালিত হল জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে ১৭ মার্চ ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১০০ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়, র্যালীতে স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মাইনুদ্দিন, ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি