বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় জাতির পিতার জন্মবার্ষিকী পালিত
কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে দিনব্যাপী।
সকাল কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কার্যে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুর রহমান।
এরপরে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও মসজিদে করা হয় দোয়া মাহফিলের আয়োজন। দিনব্যাপী এসব অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ও সাহিত্য শাসিত সকল প্রতিষ্ঠান নিজ নিজ ভাবে পালন করছে।
টুটুল/বার্তাবাজার/পি