যশোর বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে বাঙালি জাতির মুক্তির ত্রাতা হিসাবে পৃথিবীতে এসেছিলেন।

দিবসটিকে জাতির মনের মনিকোঠায় ধরে রাখার জন্য মহামানবের জন্মদিনে তাঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে দিবসটি পালনের জন্য স্ব স্ব পর্যায়ে নানা কর্মসূচি গ্রহন করে আসছে।

তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে জেলা পুলিশ যশোরের পক্ষ থেকে বুধবার (১৭ মার্চ) সকাল ০৮ঃ০০ ঘটিকায় যশোর শহরের বকুলতলা মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর