আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাকিব।
সেখানে তিনি লিখেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।’
বার্তাবাজার/নব