বাংলাদেশের বিপক্ষে নামার আগে আরও একটি দুঃসংবাদ নিউজিল্যান্ডের

আগামী ২০ মার্চ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। এরই মধ্যে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

এবার আরও একটি দুঃসংবাদ পেয়েছে কিউইরা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হবে না কিউই তারকা ব্যাটসম্যান রস টেলরের। তবে বাকি দুই ম্যাচে তাকে পাওয়ার আশা কিউইদের।

টেলরের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন মার্ক চ্যাপম্যান। উইলিয়ামসন ও টেলরের কেউই একাদশে নেই এমন ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ড খেলেছে সর্বশেষ ২০১৪ সালে। এবার বাংলাদেশের বিপক্ষে এটা হতে যাচ্ছে।

টেলরের ব্যাপারে কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, এটা ছোটখাটো চোট। আমরা আশাবাদী কিছু বিশ্রাম ও পুনর্বাসন শেষে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে আবার রস টেলরকে ফিট পাবো।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর