আলফাডাঙ্গায় ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলন দুপুর থেকে শুরু হয়ে মধ্যরাতে এসে সমাপ্ত হয়। ইসলামী মহা সম্মেলনের এ আয়োজন করেন আলফাডাঙ্গা ক্বওমী মাদ্রাসা উলামা পরিষদ।

সম্মেলনে বৃহত্তর ফরিদপুর ক্বওমী মাদ্রাসা উলামা পরিষদের সভাপতি আল্লামা শাহ্ আকরাম আলী’র সভাপতিত্বে ও আলফাডাঙ্গা ক্বওমী মাদ্রাসা উলামা পরিষদের উপদেষ্টা তামিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, সিরাজগঞ্জ থেকে আগত আল্লামা আব্দুল বাসিত খান, মাদারীপুরের আল্লামা নেয়ামাতুল্লাহ্ আল ফরিদী, গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম আল্লামা রুহুল আমিন, ঢাকা এ্যারাবিক মডেল মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল্লাহ বিন মোস্তফা, খুলনা উছওয়ায়ে হাসানাহ্ মাদ্রাসার মুহতামিম মুফতি জিহাদুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর