বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকায় পৌঁছান। তিনি জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানান।
বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ওই অনুষ্ঠানে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
বার্তাবাজার/পি