বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে ভারতের নয়া দিল্লি। ২য় স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৭ মার্চ) সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পরিমাপকারী সংস্থা আইকিউএয়ারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইকিউএয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ ও ২০১৯ সালের পর আবারও ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে নাম এসেছে ভারতের নয়া দিল্লির। ২০২০ সালে দিল্লির গড় বার্ষিক পিএম ২.৫ এর ঘনত্ব ছিলো ৮৪.১ ঘন মিটার।

১০৬টি রাজধানীর ওপর চালানো জরিপে নয়া দিল্লির পরই আছে ঢাকার অবস্থান। যার বাতাসে পিএম ২.৫ এর ঘনত্ব ছিলো ৭৭ ঘন মিটার। এরপরই আছে ইসলামাবাদ, জার্কাতা ও বেইজিং।

প্রতিবেদনের তথ্যমতে, মহামারী করোনার কারণে লকডাউন থাকায় বিশ্বজুড়ে পিএম ২.৫ দূষণ কমেছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ মাত্রা আগের তুলনায় আরও বেড়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর