জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ মার্চ) ভোরে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতির পিতার ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/পি